শেয়ার বাজারে পতন অব্যাহত
দেশের শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত থাকল বুধবারেরে ট্রেডিং সেশনেও। দুই স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্সে ট্রেডিং শুরু হলো শেষ ক্লোজ়িংয়ের থেকে লোয়ার পয়েন্টে। বাজার খোলার ১০ মিনিটের মধ্যে সেনসেক্স নেমেছে ১৪৪ পয়েন্ট বা ০.১৮ শতাংশ। একই সময়ে নিফটি৫০ কমেছে ০.২০ শতাংশ বা ৪৯ পয়েন্ট। এর পাশাপাশি স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিও বুধবার সকাল থেকেই ডাউন রয়েছে।