দামি আসবাব, ইলেকট্রনিক্স জিনিস মিলছে সস্তায়, লোভনীয় অফারে বড় প্রতারণা মালদায়
দামি দামি আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিস সাজানো রয়েছে দোকান ঘরে। রয়েছে লোভনীয় অফার। অনেক সস্তায় সেই সব জিনিস বিক্রির অফার দেওয়া হয়েছে ক্রেতাদের। কিছু অগ্রিম টাকা দিয়ে সেই সব জিনিস বুকিং করলেন এলাকার অনেকেই। পুজোর আগে বাড়িতে নতুন আসবাব, ইলেকট্রনিক্স আসবে— আশায় ছিলেন সকলেই। তবে সেই দোকানেরই হঠাৎ ঝাঁপ বন্ধ। খুঁজে পাওয়া যাচ্ছে না বিক্রেতাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদার গাজোলে।