টলিউডের গণ্ডি পেরিয়ে কোন হিন্দি সিরিজ়ে অনিন্দিতা?

ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘কে আপন কে পর’ থেকে শুরু করে ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’-র মতো ধারাবাহিকে অভিনয় করে মন ছুঁয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী।

কাজের পাশাপাশি সংসার ও একরত্তি কন্যা তিষ্যাকেও সুন্দর ভাবে সামলে চলেছেন অভিনেত্রী।

তবে এ বার বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ওয়েব সিরিজ়ে পা রাখতে চলেছেন অনিন্দিতা।

সিরিজ়ের নাম ‘ক্লিন আপ কোম্পানি’। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন টলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ।

ইতিমধ্যেই সিরিজ়ের কাজ শেষ হয়ে গিয়েছে। কলকাতা ও মুম্বই মিলিয়ে চলেছে শুটিং।

চরিত্রের কারণে হিন্দি এবং বাংলা মিশিয়েই সংলাপ বলতে হয়েছে তাঁকে।

রবি কিষাণের সঙ্গেও এই সিরিজ়ের জন্য কাজের সুযোগ হয়েছে অনিন্দিতার।

২১ অগস্ট থেকে প্রাইম ভিডিয়োয় সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।

এই সিরিজ়ের জন্য একেবারে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন অনিন্দিতা।