অভীককে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে, সঙ্গে তদন্তকারী দল
এ দিন তিন সদস্যের দল বর্ধমান মেডিক্যাল কলেজ, এই হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালে দফায় দফায় অনুসন্ধান চালায়। বিকেলে ফের মেডিক্যাল কলেজে অভীককে জিজ্ঞাসাবাদ করা হয়। নথিপত্র যাচাই করা হয় বলে খবর। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাস বলেন, ‘স্বাস্থ্য ভবন থেকে তিন জনের তদন্তকারী দল কলেজে এসেছিলেন। অভীকও ছিলেন। দীর্ঘ সময় ধরে সদস্যরা অভীকের সঙ্গে কথা বলেছেন। এখানে আসার আগে সার্কিট হাউস ও পরে অনাময় হাসপাতালেও গিয়েছিলেন টিমের সদস্যরা। কী কথা হয়েছে, সে বিষয়ে কিছু জানি না।’