টেস্ট দলে জায়গা নিয়ে সাই সুদর্শনের সঙ্গে ‘মিউজিক্যাল চেয়ার’, শেষমেশ মুখ খুললেন পাডিক্কাল
FAQ
প্রশ্ন: গল টেস্টে কত রান করেছেন দেবদত্ত পাডিক্কাল?
উত্তর: প্রথম ইনিংসে ১৬৭ এবং দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেছেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ২০০-র বেশি।
প্রশ্ন: সাই সুদর্শন কেন খেলতে পারেননি?
উত্তর: চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন সাই সুদর্শন।
প্রশ্ন: টেস্ট দলে জায়গা নিয়ে কী বলেছেন পাডিক্কাল?
উত্তর: তিনি বলেছেন, সুযোগ পেলেই পারফর্ম করতে হবে। ভবিষ্যৎ নিয়ে আলোচনা নয়, তাঁর লক্ষ্য রান করা।
প্রশ্ন: আধুনিক ক্রিকেট সম্পর্কে কী মত তাঁর?
উত্তর: পাডিক্কালের মতে, বর্তমান ক্রিকেট পুরোপুরি ফলাফলের উপর নির্ভরশীল এবং নিয়মিত পারফর্ম করতেই হয়।
প্রশ্ন: কেএল রাহুলের সঙ্গে তাঁর জুটি কত রানের ছিল?
উত্তর: প্রথম ইনিংসে দু’জনে মিলে ১৬২ রানের জুটি গড়েছিলেন।
সাই সুদর্শনের চোটে সুযোগ পেয়েছিলেন দেবদত্ত পাডিক্কাল। কিন্তু সেই সুযোগকে তিনি যে ভাবে কাজে লাগিয়েছেন, তাতে ভারতের টেস্ট দলের তিন নম্বর জায়গার লড়াই আরও জমে উঠেছে। পাডিক্কালের বার্তা স্পষ্ট— সুযোগ মিললে রান করতে হবে, বাকিটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে।