Kolkata Building Collapsed: প্রবল বৃষ্টিতে বড় বিপর্যয়, ভেঙে পড়ল তিনতলা বাড়ির একাংশ! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একজনের | Woman killed several trapped after abandoned 3 storey building collapsed in kolkata
কলকাতা: প্রবল বৃষ্টিতে সাতসকালে শহর কলকাতায় বিপর্যয়। ভেঙে পড়ল পুরনো পরিত্যক্ত তিন তলা বাড়ির একাংশ। জানা গিয়েছে, ওই বাড়িতে প্রায় ২০ জন থাকতেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেওয়াল চাপা পড়ে ইতিমধ্যেই এক মহিলার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে, বাকি ১৯ জন আটকে পড়েন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। অনেককেই ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে খবর। জোড়াবাগান ব্রজদুলাল স্ট্রিটের ঘটনা।
৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিট। সেখানেই রয়েছে ২০০ বছরের পুরনো তিনতলা বাড়িটি। অভিযোগ, দীর্ঘদিন আগে বাড়িটি পুরসভা থেকে পরিত্যক্ত ঘোষণা করার পরেও ওই বাড়িতে ২০ জন থাকছিলেন। বাড়ির সামনে একেবারে সরু গলি। ওই বাড়িতে ঢোকা-বেরনোর একটাই রাস্তা।
বিস্তারিত আসছে…