Hockey World Cup: বুধবার পাকিস্তানের বিরুদ্ধে 'ডু অর ডাই', কোন অঙ্কে বিশ্বকাপের ২য় রাউন্ডে ভারত? | Must Win Against Pakistan As India Face Tough Qualification Equation in Hockey World Cup - 24 Ghanta Bangla News
Home

Hockey World Cup: বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ‘ডু অর ডাই’, কোন অঙ্কে বিশ্বকাপের ২য় রাউন্ডে ভারত? | Must Win Against Pakistan As India Face Tough Qualification Equation in Hockey World Cup

Spread the love

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হকি দল।Image Credit: Facebook/@Hockey India

আমস্টারডাম: গতকাল হকি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে পরাস্ত হয়েছে ভারত। সোমবার, গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-২ এগিয়ে গিয়েও নতিস্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। ভারতের হয়ে দুটি গোল করেছেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও দিলপ্রীত সিং। কিন্তু দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ৩ গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এই হারের ফলে চরম বিপাকে ভারতীয় হকি দল। দুই ম্যাচ খেলে ভারতের সংগ্রহে ৩ পয়েন্ট। এর ফলে আগামী বুধবার পাকিস্তানের বিরুদ্ধে হতে চলা ম্যাচ যেকোনও মূল্যে জিততেই হবে ভারতকে।

ভারতের কোয়ালিফিকেশনের অঙ্ক:-

এই মুহূর্তে পয়েন্টস টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট রয়েছে ব্রিটিশদের। দুই ম্যাচ খেলে একটি জয় ও একটি ম্যাচ হেরে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভারত। পাকিস্তান ও ওয়েলস দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে। প্রতিটি গ্ৰুপ থেকে সেরা ২টি দল যাবে পরবর্তী রাউন্ডে। এর আগের ম্যাচে ওয়েলসকে ৩-১ হারিয়েছিল ভারত।

যদি ভারত আগামী বুধবার পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। যদি পাকিস্তান বনাম ভারত ম্যাচ ড্র হয়, তাহলে ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডকে যেকোনও মূল্যে ড্র বা জিততে হবে। যদি ইংল্যান্ড ওয়েলসের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে ভারত পয়েন্টস টেবিলে দ্বিতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। তবে, যদি ওয়েলস ইংল্যান্ডকে হারিয়ে দেয় এবং ভারত-পাকিস্তান ম্যাচ ড্র হয়, তবে ইংল্যান্ড ও ওয়েলস দুজনই ৪ পয়েন্ট করে পাবে। প্রথম স্থানে থাকবে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান গোল পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করা হবে।

যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে ভারতের যাত্রা ওখানেই শেষ। তখন ভারতের পয়েন্ট থাকবে ৩, পাকিস্তান পেয়ে যাবে ৪ পয়েন্ট। এর পাশাপাশি, তখন যদি ওয়েলস যেকোনও মূল্যে ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ওয়েলসও ৪ পয়েন্ট পাবে। তখন দেখা হবে গোল পার্থক্য। এই হিসেবে যে এগিয়ে থাকবে, সে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। তবে ইংল্যান্ড যদি ওয়েলসকে হারিয়ে দেয়, তাহলে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে পাকিস্তান।

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে ১-২ এগিয়ে থেকেও শেষ অবধি ৪-২ গোলে হারতে হয়েছে ভারতকে। অতিরিক্ত ডিফেন্সিভ মনোভাবই ডুবিয়েছে ভারতকে বলে মত অনেকের। এর ফলে পাকিস্তান ম্যাচে জিততেই হবে দিলপ্রীতদের। নাহলে, এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *