Dilip Ghosh: ‘এত টাকা কোথা থেকে আসে?’ অভিষেককে আক্রমণ দিলীপের | Dilip Ghosh Attacks Abhishek Banerjee Over Foreign Trip, Questions Source of Funds
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রায় অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাতেও জটিলতা তৈরি হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ় করার জন্য বিদেশে যেতে পারছেন না বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার এই ঘটনায় অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ” আদালত নাকি বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। উনি তো বলতেন বেতন নেন না, ইনকাম নেই ,তাহলে বিদেশ কীভাবে যান? এত টাকা আসে কোথা থেকে? কে দেয় টাকা? এটাও একটা প্রশ্নের ব্যাপার।