পাততাড়ি গোটাচ্ছে বর্ষা! উত্তর-পশ্চিমে শুষ্ক হাওয়ার প্রবেশ, বাংলায় তবে বৃষ্টি কেন? - 24 Ghanta Bangla News
Home

পাততাড়ি গোটাচ্ছে বর্ষা! উত্তর-পশ্চিমে শুষ্ক হাওয়ার প্রবেশ, বাংলায় তবে বৃষ্টি কেন?

Spread the love

নয়াদিল্লি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যখন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে, ঠিক তখনই দেশের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল দিল্লির মৌসম…

নয়াদিল্লি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যখন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে, ঠিক তখনই দেশের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল দিল্লির মৌসম ভবন (IMD)। বেশ কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার ঝোড়ো ব্যাটিংয়ের পর, এবার ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।

সাধারণত ভারতে বর্ষা প্রথমে ঢোকে কেরলে। এরপর মোটামুটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তর-পশ্চিম ভারত দিয়ে বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে যায় এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে গোটা দেশ থেকেই বর্ষা সম্পূর্ণ বিদায় নেয়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এবারও সেই প্রক্রিয়া শুরু হওয়ার সময় ঘনিয়ে এসেছে।

দেশজুড়ে বৃষ্টির ঘাটতি ও অসম বণ্টন

আইএমডি-র (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে এখনও পর্যন্ত ভারতে সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ কম হয়েছে। রাজ্যওয়াড়ি বৃষ্টিপাতের পরিসংখ্যান দেখলে একটি অসম বণ্টনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। যেমন, মধ্য ও পশ্চিম ভারতের একটি বড় অংশে বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক হয়েছে।

ইন্দো-গাঙ্গেয় সমভূমি, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল এখনও বৃষ্টির ঘাটতির সঙ্গে লড়াই করছে। কোথাও কোথাও দীর্ঘদিন ধরে কোনও বৃষ্টিপাতই হয়নি।

উত্তর ও পশ্চিম ভারতে বদলাচ্ছে আবহাওয়া

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে আর্দ্রতাবাহী মৌসুমি বায়ু সরে গিয়ে শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাস ঢুকতে শুরু করেছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। বাতাসে আর্দ্রতা হ্রাস পাওয়ায় ভ্যাপসা গরম থেকেও মুক্তি মিলবে সাধারণ মানুষের।

খোদ বাংলায় আলকায়দার ডেরা! ভাঙড়-বজবজ থেকে গ্রেফতার জানাদুল-শফিক

অন্নপূর্ণা যোজনা: বাতিল ১৭ লক্ষ, ফের আবেদনের সুযোগ কবে?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *