ভারতের ব্যাটিং বিপর্যয়েও উজ্জ্বল ঋষভ পন্থ, ছক্কার সেঞ্চুরিতে গড়লেন বিশ্বরেকর্ড - 24 Ghanta Bangla News
Home

ভারতের ব্যাটিং বিপর্যয়েও উজ্জ্বল ঋষভ পন্থ, ছক্কার সেঞ্চুরিতে গড়লেন বিশ্বরেকর্ড

Spread the love

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ইতিহাস পন্থের

গল টেস্টের চতুর্থ দিনে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে ট্রেডমার্ক স্টাইলে ছক্কা হাঁকান তিনি। এর ফলে টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা পূর্ণ করলেন পন্থ। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি। মাত্র ৮৯টি ইনিংসে পৌঁছে গেলেন এই মাইলস্টোনে।

দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ১০০ ছক্কা

২৮ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটার গড়ে ফেলেছেন নতুন বিশ্বরেকর্ড। কেরিয়ারের ৫১তম টেস্ট ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন পন্থ। এর ফলে বিশ্বক্রিকেটের ইতিহাসে দ্রুততম হিসেবে টেস্টে ১০০ ছক্কার মালিক হলেন তিনি। তাঁর আগে ইংল্যান্ডের ব্যাটার বেন স্টোকস ৮২তম টেস্টে এই মাইলফলকে পৌঁছেছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *