এক সপ্তাহ টানা জলে ভেসে থাকা ইকবাল এখন মুম্বইয়ে, কেমন আছেন তিনি? - 24 Ghanta Bangla News
Home

এক সপ্তাহ টানা জলে ভেসে থাকা ইকবাল এখন মুম্বইয়ে, কেমন আছেন তিনি?

Spread the love

টানা প্রায় সাত দিন ধরে পুকুরের জলে ভেসে থাকার পরে গত বুধবার ইকবালকে স্থানীয়েরাই জল থেকে তুলে এনেছিলেন। পরিবার জানিয়েছে, তার পরেই তাদের সঙ্গে যোগাযোগ করেন ব্রজপাল ত্যাগী নামে গাজ়িয়াবাদের এক চিকিৎসক। সমাজমাধ্যমে ইমরানের জলে ভেসে থাকার দৃশ্য তাঁঁরও নজরে এসেছিল। ব্রজপালের কথা মতোই পরিবার এবং পড়শিরা ইকবালকে গাজ়িয়াবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর চিন্তাভাবনা করছিলেন। তার মাঝেই গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া ফরাজিপাড়ায় ইকবালের গ্রামের বাড়িতে হাজির হন রিলায়্যান্স জিয়োর একটি টিম।

মুম্বইয়ে ইকবালের চিকিৎসা শুরু হওয়ার পরেই একটি ভিডিয়োবার্তায় চিকিৎসক ত্যাগী বলেন, ‘কেউ যে ইকবালের চিকিৎসার দায়িত্ব নিয়েছে, এটা ভালো খবর।’ কিন্তু এখনও পর্যন্ত যুুবকের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে না পেরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ত্যাগীর আবেদন, ‘ইকবালের বর্তমান অবস্থা, রোগনির্ণয় এবং চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য দপ্তর বা সংশ্লিষ্ট জিয়ো টিমের তরফে নির্ভরযোগ্য আপডেট দেওয়া হোক।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *