ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রর ছবি দেখে অভিযান, তল্লাশিতে উদ্ধার ৩ কোটি টাকা - 24 Ghanta Bangla News
Home

ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রর ছবি দেখে অভিযান, তল্লাশিতে উদ্ধার ৩ কোটি টাকা

Spread the love

আগ্নেয়াস্ত্রর খোঁজে তল্লাশি

এই অভিযান চালানো হয় সৌরভ আহিরওয়ার নামে এক গাড়ি চালকের বাড়িতে। তবে ওই বাড়ি থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা না গেলেও, তল্লাশির সময় পুলিশ একটি তালাবন্ধ আলমারি খুঁজে পায়। পুলিশ জানায়, আলমারিটির চাবি পরিবারের কাছে ছিল না। পরবর্তী কালে যথাযথ নিয়ম মেনে সাক্ষীদের উপস্থিতিতে সেটি খোলা হয়। আলমারির ভেতরে পুলিশ টাকার বান্ডিলে ঠাসা চারটি ব্যাগ দেখতে পায়। ওই টাকা গোনার জন্য নিয়ে আসা হয় বিশেষ যন্ত্র (currency-counting machine)। রবিবার বিকাল থেকে এই গণনা প্রক্রিয়া চলে মধ্যরাত পর্যন্ত। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মোট নগদ অর্থের পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। এর মধ্যে কেবল একটি ব্যাগেই প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *