Madhuchanda Kar: বিজেপির জাতীয় সহ সভাপতি পদে বাংলার চিকিৎসক, কে এই মধুছন্দা কর? | Who is BJP leader Madhuchanda Kar, who gets national vice president post of BJP - 24 Ghanta Bangla News
Home

Madhuchanda Kar: বিজেপির জাতীয় সহ সভাপতি পদে বাংলার চিকিৎসক, কে এই মধুছন্দা কর? | Who is BJP leader Madhuchanda Kar, who gets national vice president post of BJP

Spread the love

কলকাতা: কেন্দ্রীয় সংগঠন ঢেলে সাজিয়েছে বিজেপি। নীতিন নবীনকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ দেওয়া হয়েছিল আগেই। এবার পুরো কেন্দ্রীয় কমিটি তৈরি করা হল। সোমবার নতুন টিমের সদস্যের নাম প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় বাংলা থেকে জায়গা পেয়েছেন দুই নেতা-নেত্রী, মনোজ টিগ্গা ও মধুছন্দা কর। ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তথা জাতীয় সহ সভাপতি পদ পেয়েছেন মধুছন্দা।

পেশায় চিকিৎসক মধুছন্দা কর দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক তথা ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে একজন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও ব্যাপকভাবে সক্রিয়।

১৯৬১ সালের ৪ জুলাই জন্ম মধুছন্দা করের। আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন পড়ুয়া তিনি। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে অঙ্কোলজি বিভাগের চিকিৎসক।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *