Agnimitra Paul in Market: 'আমি কি ঘাসে মুখ দিয়ে চলি?', বলেই খাঁচা খুলে একের পর এক পায়রা ওড়ালেন অগ্নিমিত্রা | Agnimitra Paul blew away all the illegal birds from cage in kolkata - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul in Market: ‘আমি কি ঘাসে মুখ দিয়ে চলি?’, বলেই খাঁচা খুলে একের পর এক পায়রা ওড়ালেন অগ্নিমিত্রা | Agnimitra Paul blew away all the illegal birds from cage in kolkata

Spread the love

কলকাতা: ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার রাস্তায় ঘুরে-ঘুরে বেআইনি দখলদারি উচ্ছেদ নিয়ে কড়া দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যখনই তিনি রাস্তাঘাট নোংরা দেখেছেন, ফুটে বসে থাকা ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিয়েছেন। এমনকী, ফুটপাথ জুড়ে দোকান নিয়ে বসে থাকা ব্যবসায়ীদেরও বুঝিয়ে দিয়েছেন এভাবে চলা যাবে না। আর রবিবার তেমনই বেআইনিভাবে আটকে রাখা এক পাখি বিক্রেতাকে কড়া বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

গতকাল ল্যান্সডাউন বাজারে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি দেখেন ফুটপাথ তো বটেই,রাস্তার পাশেরও অনেকখানি জায়গা দখলে চলে গিয়েছে ব্যবসায়ীদের। যা দেখেই মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী। সেই সময়ই তাঁর নজরে পড়ে এক বেআইনি পাখি ব্যবসায়ী। তাঁকেও কার্যত ধমক দেন মন্ত্রী।

মন্ত্রী যখন পাখিগুলি ছেড়ে দিতে শুরু করেন সেই সময় বিক্রতা বলেন, “আমি এদের পুষি। পরে ছেড়ে দেব।” পাল্টা অগ্নিমিত্রা বলেন, “তুমি তো কাটার জন্য এনেছ।” বিক্রেতা বলেন, “না দিদি পুষি।” সঙ্গে-সঙ্গে অগ্নিমিত্রা বলেন, “পোষো তুমি? কী ভেবেছ ঘাসে মুখ দিয়ে চলি?”

এরপর এক পুলিশ কর্মীকে খাঁচার পাখি খোলার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, “ভিতরে তিনটে পাখি আছে। বাইরে ছেড়ে দিন ওদের।” তারপরই কড়া ভাষায় তাঁর হুঁশিয়ারি, “এবার পাখি ছাড়লাম পরের বার তোমায় থানায় ধরে নিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *