স্টক মার্কেটে ফের পতন, ২৪,৩০০-এর নীচে Nifty 50
সপ্তাহের শুরুতেই ধাক্কা ভারতের শেয়ার বাজারে। সোমবার সকাল থেকেই চাপের মুখে পড়েছে সেনসেক্স ও নিফটি। সোমবার BSE Sensex ২৮১ পয়েন্ট কমেছে, অন্যদিকে নিফটি ৫০ কমেছে ৭৯.২৫ পয়েন্টে। এই নিয়ে টানা পাঁচ সেশনে পতন দেখা গেল নিফটিতে।
সোমবার দিনের শেষে Sensex ২৮১.৫৩ পয়েন্ট কমে গিয়ে ৭৭৭২৮.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। Nifty 50 সূচক ৭৯.২৫ পয়েন্ট কমে ২৪২৮৭.৬৫ পয়েন্টে বন্ধ হয়েছে। দিনের শুরুতে অনেকটাই পড়ে গিয়েছিল সূচক, পরে বেশ কিছুটা রিকভার করেছে মার্কেট।
বিশেষজ্ঞদের মতে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে স্টক মার্কেটে চাপ রয়েছে। পশ্চিম এশিয়ার অনিশ্চয়তার কারণে চাপ পড়েছে বাজারে। অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে ভারতের মতো আমদানি নির্ভর দেশে চাপ তৈরি হয়। এছাড়া, বিশ্ববাজারে অন্য সূচকও ধাক্কা খেয়েছে।
IT Stock-এ বড় ধাক্কা লেগেছে:
সোমবার বাজারে আইটি সেক্টরে বিশেষ চাপ দেখা গিয়েছে। ইনফোসিস প্রায় ২.৬৬ শতাংশ পড়ে গিয়েছে। ধাক্কা লেগেছে TCS, HCL টেকনোলজিতেও প্রায় ৩ শতাংশের কাছাকাছি ধাক্কা লেগেছে।
যদিও মিড ক্যাপ ও স্মল ক্যাপ সূচকে ছবিটা উল্টো ছিল। সামান্য হলেও এই দুই সূচক বেড়েছে। Small Cap Index বেড়েছে ০.৪ শতাংশ, Mid-cap index প্রায় ০.১% বেড়েছে।
এক নজরে Sensex, Nifty (১৭ অগস্ট)
Sensex: কমেছে ২৮১.৫৩ পয়েন্ট
Nifty 50: কমেছে ৭৯.২৫ পয়েন্ট
Nifty: টানা ৫টি ট্রেডিং সেশনে পতন