গাছের ডাল-ব্যালকনি বেয়ে বেরিয়ে প্রাণরক্ষা পুণ্যার্থীদের, তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় কী জানালেন হোটেল কর্তৃপক্ষ?
তিনি আরও বলেন, ‘ঘটনার পরেই হোটেলের বিল্ডিংয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর পাশাপাশি, সমস্ত রুমের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। তাতে অ্যালার্ট হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন অনেকেই।’ কল্যাণ আরও জানিয়েছেন, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ফলে অনেকের শ্বাসকষ্টও শুরু হয়। আগুন নেভাতে পাশের হোটেল থেকেও Fire Extinguisher নিয়ে আসা হয়। তবে, প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানিয়েছেন কল্যাণ।