‘৮০ বছরের এক মানুষ...’, ধৃত নির্মল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় সোচ্চার অভয়ার মা রত্না দেবনাথ, জানালেন কারণও - 24 Ghanta Bangla News
Home

‘৮০ বছরের এক মানুষ…’, ধৃত নির্মল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় সোচ্চার অভয়ার মা রত্না দেবনাথ, জানালেন কারণও

Spread the love

আর জি কর হাসপাতালে অন-ডিউটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তারের পর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় মুখ খুললেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে প্রাক্তন বিধায়কের দিকে ডিম ছোড়ার ঘটনাকে সম্পূর্ণ অনভিপ্রেত বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘যা-ই ঘটুক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই কাম্য নয়।

​

‘আইন হাতে তুলে নেওয়া অনুচিত’

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বলেন, ‘পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এবং প্রশাসনই নিয়ম মেনে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাই উত্তেজিত হয়ে সাধারণ মানুষের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।’ তিনি মন্তব্য করেন, ‘অন্যায় যারা করবে, তারা ধরা পড়বে। পাশাপাশি আমরাও যেন কোনও অন্যায় না করি। এই যে ডিম ছোড়া, এটা কাম্য নয়।’

​

তদন্তের স্বার্থে অভিযুক্তের সুস্থতা জরুরি

নির্মল ঘোষের বয়সের বিষয়টি উল্লেখ করে রত্না দেবনাথ উদ্বেগ প্রকাশ করে বলেন,‘উনি ৮০ বছরের একজন মানুষ। ওঁর হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাব! তখন আমরা ওঁর কাছ থেকে কী তথ্য পাব!’ তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করা এবং আসল সত্য উদ্ঘাটনের স্বার্থেই অভিযুক্তদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

​

তবে এই ঘটনার প্রতিবাদ জানালেও, আর জি করের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রত্না দেবনাথ বলেন, ‘তিলোত্তমার কাণ্ডে কেউ পার পাবে না। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে, প্রাক্তন চেয়ারম্যানও ধরা পড়বেন।’

​

দ্বিতীয় ময়নাতদন্তে বাধা ও পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভ

ঘটনার স্মৃতি টেনে সঞ্জীব মুখোপাধ্যায়েরও তুলোধোনা করেন নির্যাতিতার মা। দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে না দেওয়ার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন রত্না দেবনাথ। তাঁর দাবি, বারবার বলা সত্ত্বেও দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, উল্টে তাঁদের ভয় দেখানো হয়েছিল।

​

তড়িঘড়ি দেহ সৎকারের ঘটনার নেপথ্যে পুলিশের একাংশের যোগসাজশ ছিল বলে সোচ্চার হন তিনি। মেয়ের দেহ সৎকারের টাকা যে পুলিশকর্মী দিয়েছিসেন, তাঁকে খুঁজছেন জানিয়ে রত্না দেবী জানান, তিনি সেই টাকা ফেরত দিতে চান।

​

স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অন্য দিকে, পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পানিহাটির বিধায়ক। তিনি জানান, স্বামীর নিরাপত্তাহীনতার বিষয়টি তিনি বিধানসভায় উত্থাপন করেছিলেন। তাঁর সেই আবেদনের পর রাজ্য সরকার তাঁর স্বামীর প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করেছে।

‘’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *