Bhatpara News | ভাটপাড়ায় শুট আউট, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
ভাটপাড়ার ১৫ নম্বর গলিতে শুট আউট। শনিবার রাতে একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দা রশিদ খানের বাড়িতে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়েছে বলে দাবি পুলিশের। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।