Ayushman Bharat Scheme: চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প! আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধা কত জন পাবেন জানেন? | Ayushman Bharat Scheme Launched in West Bengal: 3.39 Crore Beneficiaries to Get Health Insurance Benefits - 24 Ghanta Bangla News
Home

Ayushman Bharat Scheme: চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প! আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধা কত জন পাবেন জানেন? | Ayushman Bharat Scheme Launched in West Bengal: 3.39 Crore Beneficiaries to Get Health Insurance Benefits

Spread the love

আয়ুষ্মান ভারতের উদ্বোধনImage Credit: Facebook

কলকাতা: আজ, রবিবার থেকে রাজ্যে চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প। এদিনই সূচনা হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও। পোর্টালে নথিবদ্ধ থাকবে উপভোক্তাদের যাবতীয় তথ্য। নতুন প্রকল্পের সুবিধা পাবেন ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তা। রাজ্যের ১৯৩০ হাসপাতালে থাকবে আয়ুষ্মান ভারতের সুবিধা।

এই প্রকল্পের আওতায় মোট ১.৪৩ কোটি পরিবারের প্রায় ৬ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হবে। এর মধ্যে ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY)-র সুবিধা পাবেন ৮০ লক্ষ পরিবার। আর যাঁরা কেন্দ্রীয় মানদণ্ড অনুযায়ী বাদ পড়বেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা সুনিশ্চিত করেছে—যাতে রাজ্যের একজন নাগরিকও চিকিৎসা সুরক্ষার বাইরে না থাকেন।

সাধারণ মানুষের নাগালের মধ্যে সস্তায় ওষুধ পৌঁছে দিতে রাজ্যে ৪৫৮টি ‘জন ঔষধি কেন্দ্র’ও চালু করা হচ্ছে। পাশাপাশি ১০০টি ‘অমৃত ফার্মেসি’ খোলারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সারা ভারতব্যাপী এই প্রকল্পে সুবিধা পাবেন উপভোক্তারা। রাজ্যের বাইরে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে যে কোনও হাসপাতাল থেকে এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, সব সময় কার্ড সঙ্গে রাখতে হবে, তা বাধ্যতামূলক নয়। পুরো বিষয়টিই ‘ডিজিটালাইজ্‌ড’। আয়ুষ্মানের পোর্টালে নথিবদ্ধ থাকবে উপভোক্তাদের যাবতীয় তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *