‘জানতাম পারব...’, হলিউডের ছবিতে নায়িকা, আবেগতাড়িত কলকাতার মেয়ে সায়নী - 24 Ghanta Bangla News
Home

‘জানতাম পারব…’, হলিউডের ছবিতে নায়িকা, আবেগতাড়িত কলকাতার মেয়ে সায়নী

Spread the love

২০২৬ সালটা সায়নী গুপ্তর কেরিয়ারে একের পর এক নতুন অভিজ্ঞতার বছর। অভিনয়ের পাশাপাশি এ বছরই পরিচালনায় হাতেখড়ি হয়েছে তাঁর। এ বার আন্তর্জাতিক ছবিতে পা রাখছেন অভিনেত্রী। হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সায়নী গুপ্ত। ছবিটি পরিচালনা করছেন নতুন পরিচালক নীল তুলী।

হলিউড ছবি ‘আরিয়া’-তে সায়নীকে দেখা যাবে নাম ভূমিকায়। তিনি অভিনয় করছেন এক প্রতিভাবান ভারতীয় পিয়ানো শিক্ষিকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম আরিয়া সিনহা। একটি নামী ভারতীয় কনজারভেটরি থেকে প্রশিক্ষণ নেওয়া এই পিয়ানো শিক্ষককে কাজের সূত্রে উত্তর মিনেসোটায় যেতে হয়। সেখানে একটি সমস্যায় জর্জরিত ব্যান্ড প্রোগ্রামকে ঘুরে দাঁড় করানোর দায়িত্ব নেন তিনি। কিন্তু নতুন পরিবেশে গিয়ে নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা অনিশ্চয়তার মুখোমুখি হতে হয় তাঁকে।

হলিউডে কাজ করার বিষয়টি সায়নীর কাছে আচমকা পাওয়া কোনও সুযোগ নয়। অভিনেত্রীর কথায়, ‘আন্তর্জাতিক ছবিতে কাজ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই আমার পরিকল্পনায় ছিল। ‘Arya’-র মতো একটি গল্প এবং চরিত্র দিয়ে সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুশি।’ সায়নী আরও জানিয়েছেন, হলিউডে যাওয়া তাঁর দীর্ঘদিনের ‘ভিশন বোর্ড’-এর অংশ ছিল। প্রথম আন্তর্জাতিক ছবির জন্য এমন সুন্দর চিত্রনাট্য এবং শক্তিশালী চরিত্র পাওয়াকে তিনি সৌভাগ্যের বিষয় হিসেবেই দেখছেন।

কেরিয়ারের শুরু থেকেই সায়নী এমন চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করেছেন, যেগুলির মধ্যে অভিনয়ের সুযোগ রয়েছে এবং গল্প বলার নিজস্ব শক্তি রয়েছে। ‘Margarita with a Straw’, ‘Article 15’ থেকে ‘Four More Shots Please!’—বিভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। তাঁর কথায়, ‘চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে মূলত গল্পের সত্যতা এবং নির্মাতার উদ্দেশ্যকে গুরুত্ব দিই। কোনও প্রজেক্টে গল্প বলার ধরন এবং নির্মাতার ভাবনা স্পষ্ট ভাবে ফুটে উঠলে সেই কাজ আমাকে আকর্ষণ করে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *