Spain Cricket Team: অজিদের টপকে বিশ্বরেকর্ড, টানা ২১ ম্যাচ জিতে অপরাজিত স্পেন! | Spain Breaks Australia’s Record With 21 Consecutive T20 Wins - 24 Ghanta Bangla News
Home

Spain Cricket Team: অজিদের টপকে বিশ্বরেকর্ড, টানা ২১ ম্যাচ জিতে অপরাজিত স্পেন! | Spain Breaks Australia’s Record With 21 Consecutive T20 Wins

Spread the love

স্প্যানিশ ক্রিকেট টিমImage Credit: Facebook/@Cricket Espana

মাদ্রিদ : ফুটবলের পর এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল স্পেন। এক মাস আগেই ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের ১৬ বছর পর আবার বিশ্বকাপ ঘরে তুলেছেন রদ্রি, ইয়ামালরা। এর মধ্যেই আবার ক্রিকেটেও রেকর্ড গড়ল তারা। অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের টানা জয়ের নজির ভেঙে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে টানা ২১ ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল স্পেন।

২০২৮ সালের টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে ইউরোপিয়ান সাব-রিজিওনাল কোয়ালিফায়ার সি-তে খেলছে স্পেন। শুক্রবার ফিনল্যান্ডের মাটিতে ঘরের দলকে হারিয়ে এই রেকর্ড গড়ল স্প্যানিশ ক্রিকেট দল। মাত্র দুই উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ফেলে স্পেন। আইসিসি পুরুষদের টি২০ ক্রমতালিকায় বর্তমানে ২৮ নম্বরে রয়েছে স্পেন। তবে ক্রমতালিকায় পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্স স্পেন রীতিমতো চমক দিচ্ছে বারবার। ৩ বছর আগে আইল অফ ম্যানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের এই নজির গড়ার রাস্তা। এরপর জার্সি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, গ্রিস ও ফিনল্যান্ডের মতো ইউরোপের একাধিক দলকে হারিয়েছে তারা। ২৫ ফেব্রুয়ারী ২০২৩ থেকে একবারও হারেনি স্পেন। এর মধ্যে আইল অফ ম্যানকে স্পেন হারিয়েছে ৪ বার, জার্সিকে ২ বার, ক্রোয়েশিয়াকে ১০ বার, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র ও গ্রীসকে ১ বার করে ও ফিনল্যান্ডকে ২ বার হারিয়েছে স্প্যানিশ দল।

স্পেনের এই ২১ ম্যাচের জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার ২০০৩ সালের রেকর্ডকেও ছাপিয়ে গেল। সেই সময় রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টানা ১৭টি একদিনের ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছিল। সেই সময় সব মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত ছিল অজিরা। সেই রেকর্ড এখন স্পেনের দখলে। তবে টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড আগেই স্পেনের দখলে ছিল। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি২০ ম্যাচ জিতে এই ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়েছিল স্পেন। এবার সেই রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা।

১৯৯২ সালে প্রথম অ্য়াফিলিয়েট সদস্য হয়েছিল স্পেন। ২০১৭ সালে তাদের অ্যাসোসিয়েট সদস্য করে আইসিসি। ২০১৯ সল্ থেকে আন্তর্জাতিক টি২০ খেলার সুযোগ পাওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছে স্পেন। এখনও পর্যন্ত ৫০টি ম্যাচ খেলে ৪১টি টি২০ ম্যাচ জিতেছে স্পেন। হেরেছে মাত্র ৮ ম্যাচে। ফুটবলেও সাম্প্রতিক সময়ে অপরাজিত স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ পেয়েছিল স্পেন। এবার ক্রিকেটেও ফের নজির তৈরি করল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *