PM Narendra Modi: AI ট্রেনিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কারখানা, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর | From ai training to semiconductor hubs pm narendra modis big announcement for nation on independence day - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: AI ট্রেনিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কারখানা, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর | From ai training to semiconductor hubs pm narendra modis big announcement for nation on independence day

Spread the love

লালকেল্লায় দাঁড়িয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।Image Credit: PTI

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠান থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। দেশজুড়ে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তাতে গতি আনতে একাধিক মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে তিনি দেশকে আরও উন্নত করার, যুবশক্তির বিকাশ ঘটানোর জন্য বিরাট উদ্যোগের ঘোষণা করেন। কী কী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখে নেওয়া যাক একনজরে-

এআই (AI) প্রশিক্ষণ: লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে আগামী এক বছরে এক কোটি যুবক-যুবতীকে মিশন মোডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) শেখানোর উদ্যোগ নেওয়া হবে।

বিনামূল্যে অনলাইন কোচিং: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে।

সিভিল ডিফেন্সে পরিবর্তন: দেশের নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় আরও ভালো প্রশিক্ষণ ও আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে।

প্রতিভার খোঁজ: ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশজুড়ে অভিযান চালানো হবে। ২০৩৬ সালের অলিম্পিকের লক্ষ্য নিয়েই এই প্রতিভার খোঁজ করা হবে।

সেমিকন্ডাক্টর কারখানা: আগামী ১-২ বছরের মধ্যে দেশের ৭-৮টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা চালু করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।

পারমাণবিক বিদ্যুৎ: ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য আগামী ৬-৭ বছরের মধ্যে ৫টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *