Independence Day | ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

Independence Day | ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী

Spread the love

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি বললেন, বড় স্বপ্ন থাকলে বড় লক্ষ্য পূরণের জন্য আরও কঠিন পরিশ্রম করা যায়। শক্ত সংকল্প থাকলে সমস্যার মধ্যেও পথ খুঁজে বের করা সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, ভারতকে বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য সংকল্পও বড় হতে হবে। তাঁর মতে, স্বপ্ন ও সংকল্প যত বড় হবে, সাফল্যের জন্য পরিশ্রমও তত বাড়বে। মোদী আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য রয়েছে। তাঁর দাবি, ভারত এখন নতুন উচ্চতায় পৌঁছনোর স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *