স্বাধীনতা দিবসের আগে সহস্র কণ্ঠে গাওয়া হলো বন্দেমাতরম, মেদিনীপুরের পাশাপাশি নজির বর্ধমানেও
উদযাপিত হচ্ছে বন্দেমাতরমের ১৫০ বছর ৷ তার উপর স্বাধীনতার ৮০তম বর্ষ। এই বিষয়টিকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সহস্র কণ্ঠে গাওয়া হলো বন্দেমাতরম ৷ এই বিশ্ববিদ্যালয়ের NSS সেল-উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে বন্দেমাতরম গাইলেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ সেখানে হাজির ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত-ও।
এরই পাশাপাশি, ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, শুক্রবার, বর্ধমান টাউন হল ময়দানে শতকণ্ঠে গাওয়া হয়েছে বন্দেমাতরম গান। ‘শহরের সুর, শহরের স্বর: বন্দেমাতরম’ শীর্ষক অনুষ্ঠানে একসঙ্গে ১০০ জন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী গাইলেন রাষ্ট্রীয় স্তোত্র বন্দেমাতরম।