সূর্যের সঙ্গে জোট বাঁধছে কেতু, পরিবার এবং টাকা-পয়সার টানাপোড়েন হতে পারে কাদের জীবনে?
আগামী ১৭ অগস্ট সোমবার সূর্য নিজের রাশি সিংহে এবং মঘা নক্ষত্রে প্রবেশ করবে। ফলে সিংহ রাশিতে সূর্যের অবস্থান শক্তিশালী হবে। একই সঙ্গে পাপগ্রহ কেতুর সঙ্গে সূর্যের যুতি এবং সূর্যের উপর রাহুর দৃষ্টি থাকায় কয়েকটি রাশিকে কর্মজীবন, অর্থনৈতিক বিষয় এবং ব্যক্তিগত জীবনে সতর্ক থাকতে হবে। কাদের সাবধানে থাকা প্রয়োজন?
মিথুন রাশি

মিথুন রাশির তৃতীয় ঘরে সূর্য ও কেতুর যুতি তৈরি হবে। ফলে ভাই-বোনের সম্পর্কে কিছুটা টানাপড়েন দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম ও প্রচেষ্টার তুলনায় প্রত্যাশিত ফল কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে সুফল মিলবে। তাই আচরণে ভারসাম্য রাখা জরুরি। স্বল্পমেয়াদি পরিকল্পনা এড়িয়ে চলুন। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন এবং কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না।
কর্কট রাশি

কর্কট রাশির দ্বিতীয় ঘরে সূর্য ও কেতুর যুতি হবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন। পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন, কথাবার্তায় সংযম বজায় রাখুন। টাকা-পয়সার বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকেও দূরে থাকুন। ব্যবসায় নতুন চুক্তি করার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। পড়ুয়াদের পড়াশোনায় মন দিতে হবে। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনযাত্রার দিকেও নজর দিন।
সিংহ রাশি

সিংহ রাশির লগ্নভাবেই সূর্য ও কেতুর যুতি তৈরি হবে। নিজের রাশিতে অবস্থানের কারণে সূর্য শক্তিশালী হলেও কেতুর সঙ্গে যুতি এবং রাহুর দৃষ্টির প্রভাব থাকবে। এই সময়ে বাবার সঙ্গে সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকুন। অযথা বিবাদে জড়াবেন না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। কিছুদিন আর্থিক ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই ভালো।
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির দশম ঘরে সূর্য ও কেতুর যুতি হবে। সূর্যের উপর রাহুর দৃষ্টিও থাকবে। তাই কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকতে হবে। যাতায়াতের সময় এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকলেও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকেও বিরত থাকা ভালো।
কুম্ভ রাশি

কুম্ভ রাশির সপ্তম ঘরে সূর্য ও কেতুর যুতি তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রে এই সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কিছুদিন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া পিছিয়ে দেওয়াই ভালো। পারিবারিক বিষয়ে ধৈর্য ও সংযম বজায় রাখুন। চাকরি ও ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক বিষয়ে না ভেবে বিনিয়োগ করাই ভালো। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে।