সুশান্তের মৃত্যু-মামলার তদন্তকারী IPS পেলেন রাষ্ট্রপতি পদক, রয়েছে বাংলা-যোগও
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। সেই ঘটনাকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয় জাতীয় রাজনীতিতে। পরে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অভিনেতাকে আত্মহত্যা প্ররোচনা দেওয়া, বিষ প্রয়োগ করা এবং সম্পত্তির আত্মসাতের অভিযোগ উঠেছিল তাঁর বান্ধবী এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। ২০২৫ সালে তদন্ত করে নূপুরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংস্থার দল আদালতে জানিয়ে দেয়, রিয়ার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞরাও বিষক্রিয়া বা শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দেয়।