রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ ’ হচ্ছে আলু, বিপাকে দক্ষিণ কোরিয়ার কৃষক
এমন পরিস্থিতি আগে হয়নি
দক্ষিণ কোরিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলছে তীব্র দাবদাহ। এর মধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। যে সমস্ত এলাকায় এই তাপমাত্রার চরম প্রভাব পড়েছে সেগুলির মধ্যে অন্যতম উত্তর-পূর্বাঞ্চলের গ্যাংওন প্রদেশ। এক সপ্তাহ আগেও স্বাভাবিক থাকা আলুর ক্ষেত থেকে এখন তোলার মতো আলুই মিলছে না। অতিরিক্ত গরমে মাটির নিচেই আলু নরম হয়ে পচে যাচ্ছে। অনেক আলু দেখতে এমন, যেন আগেই সিদ্ধ করে রাখা হয়েছে।
এমন পরিস্থিতি তাঁরা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন কৃষকরা।