ভারত সরতেই আশিয়ান কাপে ডাক পেল বাংলাদেশ
কথায় আছে, কারও পৌষ মাস, কারও সর্বনাশ। সেই ছবিটাই যেন ফুটে উঠল ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে। ব্রাজ়িলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য FIFA আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর ভারতের নাম প্রত্যাহারের কারণে কপাল খুলেছে বাংলাদেশের। ভারতের পরিবর্তে আশিয়ান কাপে খেলার জন্য ডাক পেয়েছে বাংলাদেশ। আমন্ত্রণ পেয়ে সুযোগ একেবারেই হাতছাড়া করেনি সে দেশের ফুটবল ফেডারেশন, এমনটাই জানা গিয়েছে একাধিক রিপোর্টে।