পাকা কলা ফেলে নয়, বানিয়ে ফেলুন মালপোয়া, কুকি ও প্যানকেক সহজেই
অরিত্রী চন্দ, কলকাতা: পাকা কলা অনেক দিন পড়ে গেলে অনেকেই তা খেতে চান না। কিন্তু ফেলে না দিয়ে সেই কলা দিয়েই সহজে তৈরি করা যায় বেশ কিছু সুস্বাদু খাবার (Banana Recipes)। পুষ্টিগুণে ভরপুর কলাকে কাজে লাগিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মালপোয়া, কলা-ওটসের কুকি এবং প্যানকেক। রইল সহজ রেসিপি।
পাকা কলার মালপোয়া
পাকা কলা এবং দুধ প্রথমে মিক্সারে ভালো করে ঘুরিয়ে নিন। এরপর এতে ময়দা ও সুজি দিয়ে আবার মিক্সারে মিশিয়ে নিন।
প্রয়োজন অনুযায়ী জল বা দুধ দিয়ে মিশ্রণটি তৈরি করুন। ব্যাটারটি যেন মসৃণ হয় এবং কোনও দলা না থাকে। স্বাদ অনুযায়ী সামান্য নুন দিতে পারেন। খেয়াল রাখবেন, মিশ্রণটি খুব পাতলা বা খুব ঘন যেন না হয়।
কড়াইয়ে ছাঁকা তেল গরম করে এক হাতা করে মিশ্রণ ঢেলে মালপোয়া ভেজে নিন। ভাজা মালপোয়াগুলি চিনির রসে দিয়ে প্রায় আধ ঘণ্টা রেখে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু পাকা কলার মালপোয়া।
কলা-ওটসের কুকি
পাকা কলা মিক্সারে ভালো করে মিশিয়ে নিন। এবার তার সঙ্গে ওটস এবং পিনাট বাটার যোগ করুন।
মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে ছোট ছোট গোল করে চ্যাপ্টা আকার দিন। বেকিং ট্রেতে সাজিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় বেক করে নিলেই তৈরি হয়ে যাবে কলা-ওটসের কুকি।
পাকা কলার প্যানকেক
পাকা কলা, ডিম, ময়দা, চিনি এবং স্বাদ অনুযায়ী সামান্য নুন মিক্সারে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার ননস্টিক তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে মিশ্রণটি গোল করে ঢেলে দিন। আঁচ কমিয়ে এক পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে উল্টে অন্য পিঠও রান্না করুন। দুই দিক ভালোভাবে হয়ে গেলেই তৈরি পাকা কলার নরম ও সুস্বাদু প্যানকেক।
তাই বাড়িতে কলা বেশি পেকে গেলে আর ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণ দিয়েই সেই কলা দিয়ে তৈরি করে ফেলতে পারেন মুখরোচক ও সহজ কয়েকটি খাবার।
Also Read | NEET কে অনলাইনে নিয়ে যেতে চায় কেন্দ্র! কিন্তু বাস্তব কি বলছে ?
Also Read | পুলিশের পোশাক জাল করে যন্তরমন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে ভয়ঙ্কর তথ্য STF র
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা