কর্মীদের পকেটবিহীন পোশাক, সিসি ক্যামেরার ব্যবস্থাও, নয়া সুরক্ষার ঘেরাটোপ রামমন্দিরে
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
অযোধ্যার রামমন্দিরের কোটি কোটি টাকা প্রণামী চুরির ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টিম৷ তবে আগামীর রূপরেখা তৈরির কাজ শুরু করে দিয়েছে রামমন্দির পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের দাবি, রামমন্দিরে ভবিষ্যতে যাতে প্রণামী চুরির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) তৈরি করছে ট্রাস্ট৷