‘এ তো বলিউডের শাহিদ আফ্রিদি…’, হঠাৎ কোন লুকের জন্য কটাক্ষের শিকার ওয়ামিকা?
বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি বরাবরই তাঁর রূপের জন্য ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এ বার তিনি তাঁর সেই অপূর্ব চেহারার জন্যই হয়েছেন ট্রোলড। ওয়ামিকা সম্প্রতি ‘আওয়ারাপন ২’-এর অনুষ্ঠানে একটি অনবদ্য লুকে হাজির হয়েছিলেন। কিন্তু তাঁকে দেখে নানা মুনির নানা মত।
কেমন সেজেছেন অভিনেত্রী?

ছোট করে কাটা চুল। চোখে সরু রোদচশমা। বাঘছাপা টি-শার্ট। অন্যান্য সময়ের থেকে একেবারেই আলাদা দেখাচ্ছে ওয়ামিকাকে। বড় আকারের এই জার্সি টি-শার্টটিকে একেবারে মিনি ড্রেস হিসেবে পরেছিলেন ওয়ামিকা। ফলে তাঁর এই লুক সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল।
ট্রোলড ওয়ামিকা

নেটদুনিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়ে যায় নানা চর্চা। ভাইরাল ভিডিয়োটি দেখার পরে কেউ মন্তব্য করেছেন, ‘বলিউডের শাহিদ আফ্রিদি।’ কেউ আবাব প্রশ্ন করেছেন, ‘এটা কী? নিজেকে কি খুব কুল মনে করেন?’ কেউ লিখেছেন, তাঁকে কোরিয়ানদের মতো দেখাচ্ছে।
চরিত্রের জন্য কঠোর পরিশ্রম

তবে সমালোচনা হলেও এ কথা স্বীকার করতেই হবে, নিজের প্রতিটি চরিত্রের প্রতি ওয়ামিকার নিষ্ঠা নজরকাড়া। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো হোক বা মেদহীন শরীর গঠন করা, অভিনেত্রী সর্বদা বাড়তি পরিশ্রম করতে প্রস্তুত।
করিনার বোনের চরিত্রে অভিনয়

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল বলিউড ব্লকবাস্টার সিনেমা ‘জব উই মেট’। শাহিদ-করিনা জুটির সেই মিষ্টি কেমেস্ট্রি আজও ভোলেনি দর্শক। কয়েক বছর পরেও গীতের চরিত্রে করিনার জনপ্রিয়তা আজও এতটুকু ফিকে হয়নি। ঠিক সেই রকমই গীতের বোনও ছিল ‘জব উই মেট’-এর অন্যতম আকর্ষণ। যে চরিত্রে অভিনয় করেছিলেন ওয়ামিকা গব্বি। ছোট্ট মেয়ে আজ অনেক বড়।
একঝাঁক কাজ ওয়ামিকার

সম্প্রতি ওয়ামিকাকে ‘ডিসি’ ছবিতে দেখা গিয়েছে। ছবিটি বর্তমানে ভালো ব্যবসাও করছে। এ ছাড়াও তাঁর হাতে ‘প্রহার’, ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’ এবং ‘কুক্কু কি কুণ্ডলি’-সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন।