ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন ধনঞ্জয়
টিম ইন্ডিয়ার টেস্ট টিমে এ বার নেই তিন নিয়মিত প্লেয়ার। জশপ্রীত বুমরা চোটের জন্য নেই, ঠিক তেমনই নেই সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দর। ধনঞ্জয়ের কথায়, ‘বুমরার না থাকা অবশ্যই ভারতের পক্ষে বড় ধাক্কা। যার সুবিধে পাব আমরা।’ ভারত গত দু’বছরে দেশের মাঠে পরপর দুটো সিরিজ় হেরেছে নিউ জি়ল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তা নিয়ে ধনঞ্জয় বলছেন, ‘ভারত দেশের মাঠে দুটো সিরিজ় স্পিন ভালো খেলতে পারেনি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ভারতীয় ব্যাটাররা স্পিন খেলতে পারে না। আমি নিশ্চিত, ওরা এই সিরিজ়ে ঘুরে দাঁড়াতে চাইবে।’ ধনঞ্জয়ের মতে, এই সিরিজ়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হতে পারেন কেএল রাহুল। তাঁর কথায়, ‘রাহুল এখানে ২০১৭ সালের সিরিজ়ে খেলেছিল। এখানকার উইকেট সম্পর্কে ওর ভালো অভিজ্ঞতা আছে। ওর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে।’