বিতর্ক হতেই সরানো হলো শ্যামাপ্রসাদের নাম, রামপুরহাটের ঐতিহ্যবাহী রাস্তা থাকল নেতাজির নামেই
বিতর্কের মুখে পড়ে শ্যামাপ্রসাদের নামাঙ্কিত সাইনবোর্ড খোলার নির্দেশ দেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। ঘটনা প্রসঙ্গে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা বলেন, ‘নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিযোগিতা হোক সেটা আমরা চাই না। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও যেমন সম্মান করি, নেতাজিকেও হৃদয়ে রাখি। এই রাস্তার কোথাও কোনওদিনই দেখতে পাবেন না নেতাজির নামাঙ্কিত কোন বোর্ড লাগানো ছিল। যে নেতাজিকে কমিউনিস্টরা হিটলারের দালাল বলেছিল তারাই আজকে নেতাজি প্রীতি দেখাচ্ছে । আমরা সেই বিতর্কে জড়াতে চাই না বলে বোর্ডটি খুলে নিতে বলেছি।’