নতুন করে আরজি কর ফাইল খুলতেই, নির্মল ঘোষের পরেই গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর
নতুন করে আরজি কর ফাইল খুলতেই গ্রেপ্তার হলেন এক প্রাক্তন কাউন্সিলর-ও।
আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করিয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এর পরেই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার রাতেই চিনার পার্ক থেকে তাঁকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ ৷