বিদায় জানিয়েছে মোহনবাগান, কোথায় খেলবেন কামিন্স ? - 24 Ghanta Bangla News
Home

বিদায় জানিয়েছে মোহনবাগান, কোথায় খেলবেন কামিন্স ?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনটা খুব একটা ভালো ভাবে শেষ করতে পারেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনটা খুব একটা ভালো ভাবে শেষ করতে পারেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আইএসএল ট্রফি। যেটা হতাশ করেছিল সকলকে। তবে সেইসব ভুলে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছিল মোহনবাগান। যেখানে বহু আগে থেকেই বিদেশি ফুটবলারদের রিলিজ করে দেওয়ার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। যার মধ্যে ছিল দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে টম অলড্রেড ও জেসন কামিন্সের মতো ফুটবলারদের নাম। গত কয়েক মাস আগেই দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি টম অলড্রেডের মতো ফুটবলারদের বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট।

শোনা যাচ্ছিল খুব শীঘ্রই কামিন্সের বিদায়ের কথাও স্পষ্ট করে দেবে মোহনবাগান। অবশেষে গত বুধবার এই বিদেশি ফুটবলারের সোশ্যাল সাইটের পোস্টের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছিল সমস্ত কিছু। যেখানে মোহনবাগান প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মোহনবাগান। কী অসাধারণ এক যাত্রা ছিল। ৩ বছরে ৫টি ট্রফি। সমস্ত কিছু আমার মনের মধ্যে চিরকাল থেকে যাবে।’ কিন্তু কোথায় যোগ দিতে চলেছেন এই নতুন সিজনে, সেই নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সকল ফুটবলপ্রেমীদের মধ্যে। একটা সময় শোনা যাচ্ছিল পড়শী ক্লাব তথা ইস্টবেঙ্গল নাকি তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

যদিও সময়ের সাথে সাথে ক্ষীন হতে শুরু করে গোটা বিষয়টি। তারপর বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার তিনি যোগদান করেছেন ভিয়েতনামের ফুটবল ক্লাব হোচিমিন সিটি পুলিশ ফুটবল ক্লাবে। মোহনবাগানের পর এবার এখানেই নিজেকে প্রমাণ করতে চাইবেন এই তারকা ফরোয়ার্ড। গত তিনটে বছরে মোহনবাগানের জার্সিতে জিতেছেন একের পর এক ট্রফি এবার ভিয়েতনামে সেই সাফল্য ধরে রাখাই প্রধান চ্যালেঞ্জ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *