‘দোষী’ রাজনৈতিক নেতাকে খাঁচায় ভরে নদীতে ফেলে দেয় এই শহরে? আসল সত্যিটা কী? - 24 Ghanta Bangla News
Home

‘দোষী’ রাজনৈতিক নেতাকে খাঁচায় ভরে নদীতে ফেলে দেয় এই শহরে? আসল সত্যিটা কী?

Spread the love

শহরের কোনও জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে জনগণ ‘দোষী’ সাব্যস্ত করে। আর তারপর তাঁকে একটি খাঁচায় বন্দি করে বরফ-ঠান্ডা নদীর জলে ডুবিয়ে দেওয়া দেয়! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি দাবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। কিন্তু আদৌ ঘটনাটি কি সত্যি?

পুরো ঘটনাটি ইতালির একটি শহর ট্রেন্তো শহরকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় এই শহরের অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি লোককে বড় খাঁচার মধ্যে আটকে নদীতে ডোবানো হয়েছে।

আর এই ছবি থেকেই ইতালির শহর ট্রেন্তোকে ঘিরে ছড়িয়ে পড়েছে যে, বছরের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক নেতাকে নাকি শাস্তি দিতে নদীতে ফেলে দেন শহরবাসী। তবে সত্যিটা আরও মজার। ট্রেন্তোতে সত্যিই এমন একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়, কিন্তু সেখানে কোনও রাজনৈতিক নেতাকে বাস্তবে শাস্তি দেওয়া হয় না।

আসলে কী হয় ট্রেন্তোয়?

ট্রেন্তোতে প্রতিবছর পালিত হয় একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘Tonca’। জুনের মাঝামাঝি সময়ে ট্রেন্তোর ‘Feste Vigiliane’ উৎসবের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। সন্ত সান ভিজ়িলিও বা সেন্ট ভিজ়িলিয়াসের সম্মানে আয়োজিত এই উৎসবে হয় ব্যঙ্গ, নাটক। শহরের সবাই এতে অংশ নেন।

দোষী কে?

তবে, Tonca-র আগে বসে একটি অভিনব ‘আদালত’, যার নাম ‘Tribunale di Penitenza’। সেখানে রাজনীতিক, সমাজের কোনও বিতর্কিত চরিত্র বা অন্য কোনও প্রতীকী ‘অপরাধী’-কে নিয়ে মজার ছলে অভিযোগ, সওয়াল-জবাব এবং বিচার চলে। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় ‘দোষী’ কে।

সত্যিই কি রাজনীতিককে নদীতে ডোবানো হয়?

অনুষ্ঠানে যাঁকে প্রতীকী ভাবে ‘দোষী’ সাব্যস্ত করা হয়, তাঁকে আসলে নদীতে নামানো হয় না। বরং তাঁর জায়গায় একজন অভিনেতা বা স্ট্যান্ড-ইন পারফর্মারকে খাঁচায় ঢুকিয়ে নদীতে নামানো হয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবিই খুব ভাইরাল।

কারা হন এই অনুষ্ঠানের ‘অপরাধী’?

কখনও কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমাজে খারাপ প্রভাব ফেলেছে এমন কোনও ব্যক্তিকে নিয়ে দোষী বা কোনও সামাজিক সমস্যা বা বিতর্ককেও প্রতীকী ভাবে ‘টনকা’র বিষয় করা হয়।

২০২৩ সালে যেমন ‘ভাল্লুক’-কে প্রতীকী ভাবে দায়ী করা হয়েছিল ট্রেন্তোর নানা সমস্যার জন্য। ২০২৪ সালে তালিকায় ছিলেন প্রাদেশিক প্রেসিডেন্ট মৌরিজ়িও ফুগাত্তি, ফ্রাঙ্কো ইয়ানেসেল্লি এবং প্রাণী অধিকারকর্মীদের একটি অংশ। ২০২৫ সালে ভোট না দেওয়া নাগরিকদেরও প্রতীকী ভাবে ‘দোষী’ করা হয়েছিল।

Tonca-র পরিচিত মুখ

দীর্ঘদিন Tonca-র সবচেয়ে পরিচিত মুখ ছিলেন Giorgio Vianini। ১৯৮৫ সাল থেকে তিনি প্রায় প্রতি বছর এই ভূমিকায় অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে তাঁর মৃত্যুর পরে ২০২৫ সালে তাঁর মেয়ে Tania Vianini বাবার জায়গায় স্ট্যান্ড-ইন পারফর্মারের ভূমিকা নেন।

ইতিহাসের সঙ্গে কী যোগ?

Tonca পুরোপুরি আধুনিক কল্পনা নয়। এর সঙ্গে ট্রেন্তোর পুরোনো শাস্তির একটি ঐতিহাসিক যোগ রয়েছে। কথিত আছে, ১৪ থেকে ১৭ শতকের মধ্যে যাঁরা অপরাধ করত, তাঁদের খাঁচায় বন্দি করে নদীতে নামিয়ে শাস্তি দেওয়া হতো। আধুনিক Tonca সেই পুরোনো প্রথাকেই ব্যঙ্গাত্মক ও নাটকীয় রূপে ফিরিয়ে এনেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *