তরুণীকে ধর্ষণের অভিযোগে জেলেই অভিষেক পোড়েল
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে ধৃত ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত। বদলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ অগস্ট তাঁকে আবার আদালতে পেশ করা হবে। গত ১১ অগস্ট কলকাতা থেকে অভিষেককে মগরার পুলিশ গ্রেপ্তার করে।