Malda: টাকা ডবলের ফাঁদ, মালদহে ১০০ কোটি টাকা হাতিয়ে শ্রীঘরে আবগারি দফতরের আধিকারিক | Malda Excise Officer Arrested Over Alleged Rs 100 Crore Double Money Fraud - 24 Ghanta Bangla News
Home

Malda: টাকা ডবলের ফাঁদ, মালদহে ১০০ কোটি টাকা হাতিয়ে শ্রীঘরে আবগারি দফতরের আধিকারিক | Malda Excise Officer Arrested Over Alleged Rs 100 Crore Double Money Fraud

Spread the love

১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতারImage Credit: TV9 Bangla

মালদহ: ‘২৫ দিনে টাকা ডবল।’ ‘ফের হেরাফেরি’ সিনেমার এই ডায়লগটা নিশ্চয় মনে আছে। এই টাকা ডবলের প্রলোভন দেখিয়েই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। এবার সেটাই দেখা গেল মালদহে। এখানে অবশ্য ২৫ দিন বলা হয়নি। তবে টাকা ডবলের (দ্বিগুণ) প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর তারই ফাঁদের পড়েছিলেন বহু মানুষ।

১০০ কোটিরও বেশি টাকা প্রতারণা করে তুলে নেওয়ার অভিযোগ। মালদা জেলার আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষ এবং তাঁর এক সাকরেদ অগ্নি মিত্রকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। ২০২৫ সালে এই আবগারি আধিকারিক মালদা জেলাতে টাকা ডবল করে দেওয়ার নাম করে প্রায় ১০০ কোটি টাকা তুলে ছিল। ইংরেজ বাজার থানাতে অভিযোগ হয় পুলিশ তদন্তে নেমে ৪৭ জন প্রতারিত ব্যক্তির খোঁজ পায়। এই ৪৭ জনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে মঙ্গলবাড়িতে আবগারি দপ্তরের অফিস থেকেই এই কারবার চালানো হত। ইংরেজ বাজার থানাতে অভিযোগ হয়েছে জানতে পেরে শুভদীপ ঘোষ এবং অগ্নি মিত্র গা ঢাকা দিয়ে ছিলেন। ইংরেজ বাজার থানার পুলিশ গতকাল সোদপুর থেকে দুই জনকে গ্রেফতার করে। আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *