Jalpaiguri: ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন… সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন… সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার

Spread the love

Jalpaiguri: ছাত্রীকে বাইকে চাপিয়ে সোজা নিয়ে গেলেন… সবটা জানতে পেরে শিক্ষককে মাটিতে ফেলে মার

জলপাইগুড়ি: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে মাটিতে ফেলে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের একটি হাই স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষক ওই স্কুলে প্যারাটিচার হিসেবে নিযুক্ত। উত্তম সরকার বার্নিশ এলাকায় একটি টিউটোরিয়াল হোম চালান বলেও জানা গিয়েছে।

অভিযোগ, বুধবার সন্ধ্যা নাগাদ তিনি দশম শ্রেণির এক ছাত্রীকে বাইকে চাপিয়ে জলঢাকার দিকে যান। এরপর ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুলে গিয়ে শিক্ষকদের সব জানায়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে চলে যান। স্কুল চত্বরেই অভিযুক্তর উপর চড়াও হন গ্রামবাসীরা। শুরু হয় কিল, ঘুসি, জুতোর বাড়ি।

ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছয়। অভিযুক্তকে উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *