নিজের কাজে এখনও সন্তুষ্ট নন পঞ্চায়েতমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

নিজের কাজে এখনও সন্তুষ্ট নন পঞ্চায়েতমন্ত্রী

Spread the love

বাঁকুড়ায় এ দিন বৈঠকের পরে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, জেলায় পঞ্চায়েতের কাজে তিনি সন্তুষ্ট কি না। উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিজের কাজেই সন্তুষ্ট নই। সবে তো তিন মাস হলো কাজ শুরু হয়েছে।’ সেই সঙ্গে আগের সরকারকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘১০–১২ বছর ধরে ওয়ার্ক কালচার ছিল না। একজন লোকই পশ্চিমবাংলায় কাজ করতেন, বাকিরা হাততালি দিতেন। সেই কালচার চেঞ্জ করার জন্য এসেছি।’ পঞ্চায়েত মন্ত্রী আরও বলেন, ‘রাজ্যে ১৪ হাজার কোটি টাকার বেশি খরচ হবে ভিবি–জি রাম জি–তে। সব চেয়ে বড় ফান্ড। তবে সব কাজ শুরু হয়নি। বৃষ্টির কারণে মাটির কাজ হচ্ছে না। তাই বৃক্ষরোপণে জোর দেওয়া হচ্ছে৷’ বাঁকুড়ার হাতির সমস্যা নিয়েও মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, হাতিকে জঙ্গলে রাখতে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে। জঙ্গলে গাছ লাগানো হবে ভিবি–জি রাম জি থেকে। এ ছাড়া যে যে গ্রামে হাতির উৎপাত বেশি, তার পাশ দিয়ে লম্বা ড্রেন খুঁড়ে দেওয়া হবে, যাতে হাতি এসে সরাসরি গ্রামে ঢুকতে না–পারে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *