দেশের প্রতি ভালোবাসায় সবার সেরা এই ৫ রাশি| Ei Samay
৮০তম স্বাধীনতা দিবস পালনের চূড়ান্ত প্রস্তুতি চলছে দেশ জুড়ে। এই সময় দেশের প্রতি গর্ব এবং দেশভক্তিতে বুক ভরে ওঠে প্রায় সব ভারতীয় নাগরিকের। যে বীর সৈনিকরা দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য আত্মনিবেদন করেছিলেন, এ দিন তাঁদের স্মরণ করি আমরা। শ্রদ্ধা জানাই দেশের বর্তমান বীর সেনানীদের। দেশাত্মবোধক গান ও সিনেমার প্রতি এই সময় আকর্ষণ বাড়ে মানুষের মনে।
কিছু কিছু মানুষ আছেন, যাঁদের মধ্যে দেশপ্রেম অন্যদের থেকে একটু বেশিই থাকে। শুধু নিজের উন্নতি নয়, তাঁদের চিন্তায় সব সময় থাকে দেশের উন্নতি। দেশের মঙ্গল সাধনই তাঁদের প্রধান লক্ষ্য। জ্যোতিষ অনুসারে কোনও কোনও রাশির জাতকদের মধ্যে অন্যদের থেকে বেশি দেশভক্তি থাকে। বিভিন্ন পেশায় যুক্ত থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করেন সব সময়। স্বাধীনতা দিবসের আগে দিন জেনে নিন কোন কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি দেশপ্রেমী হন।