এই নাইজেরিয়ান ডিফেন্ডারকে দলে টেনে চমক দিল ওডিশা - 24 Ghanta Bangla News
Home

এই নাইজেরিয়ান ডিফেন্ডারকে দলে টেনে চমক দিল ওডিশা

Spread the love

গতবার খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির। (Odisha FC)একের পর টুর্নামেন্টে কার্যত ধরাশায়ী হয়েছিল এই ফুটবল দল। তাছাড়া গতবার একটা সময় পর্যন্ত দেশের প্রথম…

গতবার খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির। (Odisha FC)একের পর টুর্নামেন্টে কার্যত ধরাশায়ী হয়েছিল এই ফুটবল দল। তাছাড়া গতবার একটা সময় পর্যন্ত দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজন ঘিরে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা।

এমন পরিস্থিতিতে ক্লাব ছেড়েছিলেন তৎকালীন কোচ সার্জিও লোবেরা। শুধুমাত্র কোচ নয়। অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখে একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছিল এই দল। তাদের অনুপস্থিতিতে আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল ওডিশা।

আরও দেখুনঃ এএফসি ম্যাচের আগে হাবাসের বার্তা, আল আরবির বিরুদ্ধে জয়ের কৌশল কী?

তাই সীমিত শক্তি নিয়ে লড়াই করতে হয়েছিল আইএসএলে। (Odisha FC)শেষ পর্যন্ত ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বর স্থানে শেষ করেছিল জগন্নাথের রাজ্যের এই দল। সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। তাই সেদিকে আমি নজর রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল এই ফুটবল দল।

এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ খেলা এক দাপুটে ডিফেন্ডারকে দলে টানল‌ ওডিশা। তিনি স্টিফেন এজে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। উল্লেখ্য, গত বছর জামশেদপুর এফসির হয়ে অনবদ্য পারফরম্যান্স ছিল এই তারকা ডিফেন্ডারের।

আরও দেখুনঃ হাসিনার বৈঠকে যোগ! কয়েক ঘণ্টার মধ্যে সাকিবের বাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা

তবে গত কয়েকদিন ধরেই একাধিক সমস্যায় জর্জরিত ছিল জামশেদপুর এফসি। (Odisha FC)অনিশ্চয়তার মধ্যে ছিল ফুটবলারদের ভবিষ্যৎ। সেসবের মাঝেই এই নাইজেরিয়ান ফুটবলারকে দলে টেনে চমক দিয়েছে ওডিশা এফসি। গত দুইটি মরসুম জামশেদপুরে খেলার পর এবার এই নয়া দলে নিজের পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা থাকবে বছর বত্রিশের এই ডিফেন্ডারের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *