অক্সিজেনের অভাবে নীলচে চোখ-জিভ, এনআরএসে নার্সের মৃত্যুর নেপথ্যে ওষুধের অতিরিক্ত ডোজ়ই? - 24 Ghanta Bangla News
Home

অক্সিজেনের অভাবে নীলচে চোখ-জিভ, এনআরএসে নার্সের মৃত্যুর নেপথ্যে ওষুধের অতিরিক্ত ডোজ়ই?

Spread the love

এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে অ্যানাস্থেসিয়ার ওষুধ ফেন্টানিল নিয়ে। হাসপাতালের একটি সূত্রের দাবি, শৌচাগারে যাওয়ার আগে নার্সিং স্টেশন থেকে ফেন্টানিলের তিনটি ভায়াল সঙ্গে নিয়েছিলেন রূপালি। কিন্তু সেই ভায়ালগুলি নিয়েই যে তিনি শৌচাগারে ঢুকছেন, সেটা কেউ খেয়াল করেননি। ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ওই ওষুধ প্রয়োগের ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সেটা মৃত্যুর নিশ্চিত কারণ কি না, প্রয়োজনীয় ফরেন্সিক পরীক্ষার পরে স্পষ্ট হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে নার্সের মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। কারণ, অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশও অক্সিজেনের অভাবে নীলচে (সায়ানোসি) হয়ে গিয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *