রাজ্যে চালু হলো ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প, ‘কন্যারত্ন’দের জন্য অর্থ বরাদ্দ সরকারের
কী কী ঘোষণা করা হলো?
কন্যারত্ন প্রকল্পের মাধ্যমে মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই বর্ষে আর্থিক সহায়তা পাবেন। ১০ লক্ষ ১৩ হাজার ছাত্রীকে আর্থিক সাহায্য শুক্রবারই ট্রান্সফার করা হবে।
উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ হওয়া আটকাতে ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেবে। বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল।
৬০ শতাংশ বেশি নম্বর যাঁরা পাচ্ছেন, তাঁদের বিবেকানন্দ স্কলারশিপ স্কিমে আর্থিক সাহায্য করা হবে। গত সরকারের আমলেই এই প্রকল্প চালু ছিল। সেটা বর্তমান সরকার চালু রাখছে।
বিদেশে বা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় যাঁরা যাচ্ছেন, তাঁদের জন্য একটি আলাদা তহবিল বরাদ্দ করা হয়েছে। এই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।