বিশ্ব হাতি দিবস: খাবারের টানেই বাড়ছে সংঘাত? - 24 Ghanta Bangla News
Home

বিশ্ব হাতি দিবস: খাবারের টানেই বাড়ছে সংঘাত?

Spread the love

এই সময়, মেদিনীপুর: হাতির হানায় শুধু মানুষ নয়, বিপন্ন হাতিও। ফসলের টানেই বাড়ছে সংঘাত— বিশ্ব হাতি দিবসে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় এই নিয়েই বুধবার আলোচনা হয়।

প্রতি বছর ১২ অগস্ট বিশ্ব হাতি দিবস পালিত হয়। হাতির সংরক্ষণ, আবাসস্থল রক্ষা এবং মানুষকে হাতি সম্পর্কে সচেতন করাই এই দিবসের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, ভারতে বিশ্বের বন্য হাতির প্রায় ৬০ শতাংশ রয়েছে। দেশে ৩৩টি এলিফ্যান্ট রিজার্ভ এবং ১৫০টি চিহ্নিত হাতি করিডর রয়েছে। তবু বনভূমি খণ্ডিত হওয়া, রাস্তা, রেললাইন, কৃষিজমি ও বসতি তৈরি হওয়ায় হাতির চলাচলের পথ ক্রমশ সংকুচিত হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *