Rishabh Pant Century: আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, স্পেশাল সেলিব্রেশন স্পাইডারম্যান পন্থের! – Bengali News | IPL 2025: LSG Captain Rishabh Pant Hits Century against RCB
সমালোচনার পাহাড় বললেও কম হয়। ২৭ কোটির প্লেয়ারকে নিয়ে এমনই হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার। আইপিএলে মেগা অকশনে ঋষভ পন্থকে ২৭ কোটিতে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। লিগ পর্বের প্রথম ১৩ ম্যাচে মাত্র একটি হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাটে। আগামী আইপিএলের আগে লখনউ তাঁকে ছেড়ে দিতে পারে, এমন খবরও হয়েছে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ ছিলেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দিয়েছিলেন। অবশেষে ব্যাট হাতেও জবাব দিলেন। লিগ পর্ব তথা এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি ঋষভ পন্থের। ৫৪ বলে সেঞ্চুরি ক্যাপ্টেন পন্থের। সেঞ্চুরি করেই ভল্ট সেলিব্রেশন!
বিস্তারিত আসছে…