কৃশানুর টানে ইস্টবেঙ্গলে সিন্ড্রেলা, এশিয়ান গেমসে ভারতের সর্বকনিষ্ঠ সদস্য
না থেমেই যোগ করেন, ‘বিভিন্ন লেখা পড়ে সিন্ড্রেলা জানতে পারে, কৃশানুদার খেলার বুটজোড়া রয়েছে ইস্টবেঙ্গলের মিউজ়িয়ামে। তখন ও বাবার সঙ্গে ছুটেছিল সেটা দেখতে। বুটজোড়ার ছবি তুলে তা রেখে দিয়েছে মোবাইলের ফটো গ্যালারিতে।’
আসলে কৃশানুর মতোই দেশজোড়া খ্যাতি অর্জন করাই তো স্বপ্ন সিন্ড্রেলার।