আউটডোরে অ্যাপে টিকিট, ওটিপি যন্ত্রণায় বিধ্বস্ত এনবিএমসির রোগীরা - 24 Ghanta Bangla News
Home

আউটডোরে অ্যাপে টিকিট, ওটিপি যন্ত্রণায় বিধ্বস্ত এনবিএমসির রোগীরা

Spread the love

সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি

অ্যাপের সাহায্যে বহির্বিভাগের রোগীর টিকিট তৈরি করলে গিয়ে নাকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনবিএমসি) কর্মীরা। নাকাল বহির্বিভাগের রোগীরাও। লম্বা লাইনে শেষে কাউন্টারে পৌঁছে আধার কার্ড জমা দিতে হয় রোগীদের। এ বার সেই আধার কার্ডের ক্ষেত্রে টিকিট তৈরি করতে গিয়ে কারও ক্ষেত্রে ওটিপি চাইছে। কারও আবার বিনা-ওটিপিতেই টিকিট তৈরি হয়ে যাচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, নতুন সুপার কাজে যোগ দেওয়ার পরে কেন্দ্রের ‘আভা আইডি’ অ্যাপ চালু হয়েছে। বহির্বিভাগের রোগীদের ওই অ্যাপের সাহায্যে টিকিট তৈরি করা চলছে। নয়া এই অ্যাপের সুবিধে হলো, রোগীর অন্তর্বিভাগের ভর্তির সময়ে বহির্বিভাগের চিকিৎসকের সমস্ত রিপোর্ট আগে থেকেই নথিভুক্ত থাকায় অন্তর্বিভাগের কর্মীদের রোগীর সম্পর্কে আগাম ধারণা তৈরি করে নিতে সুবিধে হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *