বন্ধকি শ্রম? বেকারি কারখানা থেকে উদ্ধার ১০ নাবালক শ্রমিক!
জানা গিয়েছে, উদ্ধার হওয়ার মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। সবার পরিবারের সঙ্গে যোগোযোগ করা হচ্ছে। ওই কারখানায় কেক, বিস্কুট, পাউরুটি ও ক্রিম রোল তৈরি করা হতো। অভিযোগ, সেখানে নাবালকদের দিয়ে ময়দা বহন, যন্ত্রপাতি পরিচালনা এবং উচ্চ তাপমাত্রার ওভেনে কাজ করানো হতো। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই দীর্ঘক্ষণ কাজ করার অভিযোগও উঠেছে। পাশাপাশি নিয়োগের সময় অগ্রিম টাকা দেওয়া, চলাফেরায় নজরদারি, মোবাইল ফোন জমা রাখা এবং ন্যূনতম মজুরির তুলনায় কম পারিশ্রমিক দেওয়ার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ন’জন ঝাড়খণ্ডের পাকুড় জেলা এবং দু’জন মালদা ও একজন মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।