PM Modi-Sukhbir Singh Badal: সুখবীর সিং বাদলের উপরে হামলায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী, খোঁজ নিলেন ফোন করে | PM Narendra Modi Enquire About Sukhbir Singh Badal’s Health after Nihang Sikh Attacked him, Dials His Wife, Says Source
সুখবীর বাদলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের উপরে হামলা। ছুরিকাহত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তাঁর উপরে এই হামলার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী সুখবীর সিং বাদলের স্বাস্থ্য নিয়ে ফোন করে খোঁজ নিয়েছেন।
আজ, বৃহস্পতিবার (১৩ অগস্ট) মহারাষ্ট্রের নন্দেদে পঞ্জাবের অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের উপরে হামলা হয়। এক নিহঙ্গ শিখ সুখবীর সিং বাদলের উপরে কৃরপান দিয়ে হামলা করে। তাঁর পেটেই আঘাত করার লক্ষ্য ছিল হামলাকারীর। তবে কোনওমতো তিনি রক্ষা পান। কৃরপানের আঘাত লাগে সুখবীর সিং বাদলের হাতে। তাঁর নিরাপত্তারক্ষীও আহত হন সুখবীরকে বাঁচাতে গিয়ে।
তড়ঘড়ি নন্দেদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুখবীর সিং বাদলকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
Sukhbir Singh Badal sustains injuries after being attacked in Nanded in Maharashtra. pic.twitter.com/HvrzTrjNro
— Man Aman Singh Chhina (@manaman_chhina) August 13, 2026
এদিকে, সুখবীর সিং বাদলের উপরে হামলার খবর পেতেই তাঁর স্ত্রী হরসিমরত কৌর বাদলকে ফোন করেন প্রধানমন্ত্রী, খোঁজ নেন সুখবীর সিং বাদলের স্বাস্থ্য সম্পর্কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।